ঢাকা: পাকিস্তানের প্রেসক্রিপশনে ক্রিকেটটাকে ধ্বংস করেছেন বিহারী পরিবারে জন্ম নেয়া আসিফ নজরুল।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মিথ্যাবাদী, বিশ্বাস ঘাতকের নাম আসিফ নজরুল।

এই আসিফ নজরুল বাংলাদেশের মুক্তি যুদ্ধের সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন। মিথ্যাচার করেছেন ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক নিয়ে, বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে। বাংলাদেশ ক্রিকেট টিমকে বিশ্বকাপ খেলতে দেননি এই আসিফ নজরুল।

তিনি এতটাই ভীত হয়েছেন, চিন্তিত হয়েছেন ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে!

আসিফ নজরুল কলঙ্কিত করেছেন বাংলাদেশের আইন, শাসন ও বিচার ব্যবস্থাকে।

নিজের পছন্দমত বিচারক নিয়োগ দিয়ে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, অসাংবিধানিক বিষয়ে অধ্যাদেশ জারি করে কলঙ্কিত করেছেন আইনকে।

নিজেদের রাজনীতির স্বার্থে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করেছে আসিফ নজরুল, আসিফ আকবর ও বুলবুলরা।

এভাবেই দেশটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন মহাজনের অপদেষ্টা মিথ্যাবাদী আসিফ নজরুল।

বিশ্বমঞ্চে বাংলাদেশ আজ হাস্যকর অবস্থায় দাঁড়িয়ে এঁদের কারণে।

ভারতের বিরুদ্ধে একগুঁয়েমি করেছে এরা, ক্রিকেটাররা কিছু বলতে পারেনি।

বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে পাকিস্তান ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলো, এতে ধন্যবাদ জানিয়েছেন আসিফ। কিন্তু শেষমেশ কী হলো? পাকিস্তান তো খেললো।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা প্রেক্ষাপটে বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্তে কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি জানিয়েছেন, কেবল ক্রীড়া নয়, এর সঙ্গে জড়িত সম্ভাব্য কূটনৈতিক বিষয়গুলোও খতিয়ে দেখা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানো যায়।

মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আমিনুল হক বলেন, বাংলাদেশ কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি, তার পেছনে কোনো কূটনৈতিক ব্যর্থতা ছিল কি না, কিংবা অন্য কোনো জটিলতা কাজ করেছে কি না—এসব বিষয় তদন্ত কমিটির মাধ্যমে বিশদভাবে পর্যালোচনা করা হবে।

তিনি জোর দিয়ে বলেন, এই তদন্তের লক্ষ্য হবে বাস্তব কারণ উদঘাটন এবং ভবিষ্যতের জন্য কার্যকর পদক্ষেপ নির্ধারণ।

তিনি আরও জানান, বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে যে কূটনৈতিক অস্বস্তি বা জটিলতা তৈরি হয়েছে, তা নিরসনে সরকার দ্রুত উদ্যোগ নেবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং ক্রীড়াক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা সরকারের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।

সঠিক তদন্ত দাবি করছে জনগণ। আসিফ নজরুলকে যেন ক্ষমা না করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *