ময়মনসিংহ: নতুন সরকার এসেছে। তাকে নির্বাচিত করেছে জনগণ। কিন্তু জুলাই যোদ্ধাদের ধারাবাহিক ভাঙচুর এবং মবসন্ত্রাস, হিন্দু অত্যাচার অব্যাহত রয়েছে।

দেশবিরোধী কাজকর্ম অব্যাহত রয়েছে জুলাই জঙ্গীদের। এরা জাতির পিতা বঙ্গবন্ধুকে মানে না। তাদের কাছে পেয়ারে পাকিস্তান আছে।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে সেটিকে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা করেছে এই জঙ্গীর দল।

ময়মনসিংহ নগরীর শিববাড়ির জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) তালাবন্ধ অফিস আবারও ভাঙচুর ও কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

অফিসের প্রধান ফটকের পাশের দেয়ালটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেয় তারা।

এই জঙ্গী সন্ত্রাসীদের এখনই প্রতিরোধ করতে হবে সরকারের।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় বিপ্লবী মঞ্চের এক নেতার নেতৃত্বে এই কার্যক্রম চালানো হয়।
পরে পুলিশ সদস্যরা এসে দলটিকে সরিয়ে দেন।

কিন্তু সরিয়ে দেয়া আর আইনি ব্যবস্থা নেয়া!? দুটো তো আলাদা এটা একটা শিশুও জানে!

প্রত্যক্ষদর্শীরা জানান, তথাকথিত ‘জুলাই যোদ্ধা’ নামে পরিচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাই এই হামলার সঙ্গে জড়িত। তাদের দাবি, এটি ছিল পূর্বপরিকল্পিত নাশকতা।

সকাল ১১টার পর ময়মনসিংহ নগরের গাঙ্গিনারপাড় শিববাড়ি এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে যায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়কারী এবং জাতীয় বিপ্লবী মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মো. আয়াস।

তাদের সঙ্গে ছিলো শ্রমিকসহ চারজন ব্যক্তি। তারা ভাঙচুর চালায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *