সাতক্ষীরা: দেশে আবারো ভূমিকম্প! রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। দফায় দফায় নাড়া দিয়ে যাচ্ছে।
মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, আজ (শুক্রবার) দুপুর ১টা ৫২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি।
সাতক্ষীরায় লোকেদের বেশ বড় একটা ঝাঁকুনি অনুভব হয়।
খুলনা তো আছেই, কুষ্টিয়া, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়াতেও অনুভূত হয়েছে ভূমিকম্প।
দেশে এইভাবে বারবার কম্পন আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।
ফেব্রুয়ারি মাসের প্রথম ২৬ দিনে দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজকের কম্পনে কেঁপেছে ভারতের কলকাতাসহ দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি। আতঙ্কে ঘরবাড়ি অফিস রাস্তায় নেমেছে মানুষ।
কলকাতায় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬।
ভারতে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পরবর্তী ২৪ ঘণ্টায় ‘আফটার শক’ হওয়ার সম্ভাবনা থাকে, তাই সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে জীর্ণ বাড়ি বা বহুতল থেকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
