রাঙামাটি: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মারা গেলেন একজন এএসআই। ঘটনা রাঙামাটির।
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কাপ্তাই পুলিশ ফাঁড়ির এএসআই (নি.) মো. মাহাবুর হাসান মারা গেছেন।
বুধবার (২৫ মার্চ) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন। মাহাবুর হাসানের মৃত্যুতে রাঙামাটি জেলা পুলিশে শোকের ছায়া নেমেছে।
ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে, গত ২৩ মার্চ দায়িত্ব পালন করার শেষে তিনি সিএনজি অটোরিকশা করে যাচ্ছিলেন।
রাঙামাটি–চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেট সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে তিনি গুরুতরভাবে আহত হন।
স্থানীয় লোকেরাই তাঁকে উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়।
তবে বাঁচানো যায়নি। সড়ক দুর্ঘটনায় এইভাবে প্রতিনিয়ত মানুষ প্রাণ হারাচ্ছে। স্বাভাবিক মৃত্যু নেই এখন দেশে। অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা এগুলোতেই অধিক মৃত্যু হচ্ছে।
