ঢাকা: জঙ্গী রাজাকার আসিফ মাহমুদ ৪ দেশে ১১ হাজার কোটি টাকা পাঁচার করেছে।হাওয়াই চটি পরে ঘুরে বেড়ানো ব্যক্তির ঠাঁট বেড়েছে দেড় বছরে। তাঁকে তো আর চেনাই যায়না।

ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম মুখ থেকে ক্ষমতার কেন্দ্রে আসা সাবেক ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে উঠেছে ইতিহাসের অন্যতম বড় অর্থপাচারের অভিযোগ।

অনুসন্ধানে বেরিয়ে এসেছে, গত ১৬ মাসে সিন্ডিকেটের মাধ্যমে উপার্জিত প্রায় ১১ হাজার কোটি টাকা দুবাই, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে পাচার করা হয়েছে।

‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ গড়ার শপথ নিয়ে ক্ষমতায় এলেও, পর্দার আড়ালে ‘আসিফ’ গড়ে তুলেছেন এক বিশাল সাম্রাজ্য।

ক্রিকেট সহ দেশটার যা ক্ষতি করার করে ফেলেছেন।

সাবেক ফুটবলার বিএনপি নেতা আমিনুল হক কী বললেন তাকে নিয়ে?

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বেপরোয়া কথাবার্তার কারণে দেশের ক্রীড়াঙ্গন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন আমিনুল হক।

শনিবার রাজধানীর পল্লবীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমিনুল হক এই মন্তব্য করেন।

আমিনুল বলেন, ‘আসিফ বয়সে অনেক তরুণ এবং অভিজ্ঞতায় অপরিপক্ক। এত অল্প বয়সে বিশাল দায়িত্ব পাওয়ায় তার কথাবার্তায় লাগাম ছিল না। তার এমন আচরণের মাশুল গুণতে হয়েছে আমাদের ক্রীড়াঙ্গনকে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের প্রসঙ্গে আমিনুল হক দাবি করেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা সুপরিকল্পিত জালিয়াতির মাধ্যমে তাকে হারানো হয়েছে।

তিনি বলেন, ‘আমি আসলে তাকে নিয়ে কথা বলতে চাইনি, কারণ সম্পূর্ণ ষড়যন্ত্রটি ছিল আমাকে টার্গেট করে। এনসিপি, জামায়াত এবং সরকারের সরাসরি মদদে ভোট কারচুপি করা হয়েছে, যার অকাট্য প্রমাণ আমার কাছে আছে। জনগণ আমার সাথেই আছে এবং আমি আইনি লড়াইয়ের মাধ্যমে ন্যায়বিচার পাব বলে আশা রাখি।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *