ঢাকা: রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির দুটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ বছরের এবং তাঁর ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চার বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি-সহ তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফ্যাসিস্ট ইউনূস গংদের আজ্ঞাবহ আদালতের তথাকথিত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে পরিষ্কার বলা হয়েছে, “যে দেশে মানুষের জানমালের নিরাপত্তা নেই, হত্যার শিকার হলে পরিবারের সদস্যরা বিচারের দাবি করতে পারে না, যে আদালত জুলুম, অত্যাচার ও নির্যাতনের হাতিয়ার সেখানে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংয়ের আজ্ঞাবহ আদালতের রায় মানুষ মানে না।

এসব রায় দেখলেই মানুষ বুঝতে পারে যে, এটা অবৈধ দখলদার সরকারের পক্ষ থেকে প্রেস্ক্রাইব করা এবং পূর্ব নির্ধারিত। মামলার বিচার্য বিষয় যা-ই হোক, রায়ের ধরন একই”।

বিবৃতিচে আরো বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি-সহ অন্যান্যদের বিরুদ্ধে দেয়া রায় বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে। এবং এই রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, “এই রায় কোনো স্বাধীন ও নিরপেক্ষ বিচারপ্রক্রিয়ার ফল নয়। এটি একটি অবৈধ ও অসাংবিধানিক সরকার কর্তৃক নিয়ন্ত্রিত বিচারব্যবস্থার মাধ্যমে পরিচালিত রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ।

বাংলাদেশের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব মামলা ও রায় দেওয়া হচ্ছে”।

এবং শেষে দেশের গণতন্ত্রকামী জনগণকে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *