ঢাকা: সাবেক এমপি জেবুন্নেছা আফরোজসহ তিন আওয়ামী লীগ নেতা জামিন পেয়েছেন। বিএনপি সরকার ক্ষমতায় বসেছে বৈধ নির্বাচনের মাধ্যমে। তারপরেই হলো জামিন। এবং সাথে খুলছে একে একে ১৮ মাস বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয়গুলো।

গ্রেপ্তারের প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেলেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

এবং এই একইসঙ্গে নিষিদ্ধ ঘোষিত বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনসহ আরও দুজনকে জামিন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন—

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ,
মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন এবং মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।

বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

জিআরও হুমায়ুন কবির বলেন, বুধবার জেবুন্নেছা আফরোজসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত।

উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের ১৭ মে ঢাকার বাসা থেকে সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরবর্তীতে তাঁকে বরিশালের অন্তত ৬টি মামলায় গ্রেফতার দেখানো হয়। সেই থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন জেবুন্নেছা।

মাহমুদুল হক খান মামুনকে ২০২৫ সালের ২০ মে সকালে ঢাকার নিজের বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

জুন মাসে বরিশাল নগরীর সাগরদী খালপাড় এলাকা থেকে ছাত্রলীগ নেতা জসিমকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

ইউনূসের আমলে আওয়ামী লীগের কম নেতা তো কারাগারে মারা যাননি। ভুয়া মামলায় হাজার হাজার গ্রেপ্তার। জামিন পেলেও আরো মামলা দিয়ে ঢুকিয়ে দেয়া হয়েছে।

আওয়ামী লীগকে কোণঠাসা করার সর্বোচ্চ চেষ্টা করেছেন জঙ্গী ইউনূস, স্ত্রী সন্তান মারা গেলেও বন্দি লীগ কর্মীকে দেখতেও যেতে দেয়া হয়নি। লাশবাহী গাড়ি এসেছে কারাগারের গেইটে। কী নষ্ট একটা সময় কাটিয়েছে ১৮ মাস বাংলাদেশ।

তেমনি দীর্ঘদিন কারাবাসের পর চলতি বছরের ২২ জানুয়ারি জসিমের জামিনে মুক্তি পেলেও তাকে কারাগারের গেট থেকে অন্য একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *