ঢাকা: ভারত পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। তবে সেটা অবশ্যই দেশপ্রেমী দের জন্য উত্তেজনার।
তাছাড়া রাজাকারদের তো বাংলাদেশ পাকিস্তান ম্যাচের কোনো তফাত নেই। বরং পাকিস্তান জিতলেই তারা খুশি। এদিকে ভারত হারলে মনে করে তারাই বিশ্বজয় করে ফেলেছে।
যাই হোক, পাকিস্তানকে ১১ রানে হারিয়ে একদিনের সিরিজ জিতে নিল বাংলাদেশ।
তিন ম্যাচের এই সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরল টাইগাররা।
সিরিজের নির্ণায়ক শেষ ম্যাচে, বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৯০ রান তোলে।
এবং ব্যাট করতে নেমে, পাকিস্তান মাত্র ২৭৯ রানেই অলআউট হয়ে যায়।
সালমান আগার দলকে ১১ রানে হারিয়ে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দারুণ এই জয়ে একটি সুখবর পেল বাংলাদেশ।
টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।
উদ্বোধনী জুটিতেই আসে ১০৫ রান। ইনিংসের ১৯তম ওভারে শাহীন আফ্রিদিকে এগিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন সাইফ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫৫ বলে ৩৬ রান।
মিরপুরে শেরে বাংলায় পাওয়া এই ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, “পাকিস্তানের বিরুদ্ধে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ। একইসঙ্গে বাংলাদেশ ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে”।
তারেক রহমান আরও বলেন, ‘বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমান করেছে, ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব।
বাংলাদেশে ক্রিকেট দলের নজরকাড়া পারফরমেন্স বাংলাদেশকে গর্বিত করেছে। আমি আশা করি, আমাদের তরুণদের এই সাফল্য জয়যাত্রা অব্যাহত থাকবে। ’
