ঢাকা: ২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই ঐতিহাসিক দিনে জাতি শ্রদ্ধার সাথে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে, যারা পরাধীনতার শৃঙ্খল ভাঙতে আত্মত্যাগ করেছেন।

এই পবিত্র দিনে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান তিনি। বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির সব ষড়যন্ত্র রুখে দিতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

শেখ হাসিনা বলেন, “আজ হইতে বাংলাদেশ স্বাধীন”—এই বার্তাই জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল।

তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধুর এই বার্তা ছড়িয়ে পড়ার পরপরই বিশ্বমানচিত্রে আত্মপ্রকাশ করে স্বাধীন বাংলাদেশ।দেশবাসীকে শুভেচ্ছা জানান হাসিনা।

এদিন গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির পিতা, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা, ত্রিশ লক্ষ শহীদ এবং নির্যাতিত মা-বোনদের।

তাঁর বার্তায় শেখ হাসিনা বলেন, দেশ বর্তমানে একটি কঠিন সময় অতিক্রম করছে। উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি অপশক্তি সক্রিয় রয়েছে।

তবে বাঙালি তো যুদ্ধ করে, রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে তাই এই বাঙালি জাতির ওপর শেখ হাসিনার অগাধ আস্থা।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাঙালি জাতি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। ১৯৭১ সালের মতোই জনগণ আবারও ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।

বার্তার শেষে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান উচ্চারণ করেন শেখ হাসিনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *