ঢাকা: যেখানে ক্রিকেটাররা নিজের জন্মদেশে হত্যার হুমকি পান, সেখানে অন্য দেশে খেলতে যাওয়ার ক্ষেত্রে তাদের আটকে দেয়া হয় নিরাপত্তার অভিযোগ তুলে। আসিফ নজরুলরা বাংলাদেশ ক্রিকেটের কবর খুঁড়েছেন নিজের হাতে।

নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। বয়কট করেছে বিশ্বকাপ।

তবে বাংলাদেশ শুটিং দলকে অবশ্য ভারতে যাবার ছাড়পত্র দিয়ে দিল সরকার।

অন্তর্বর্তী সরকারের নাটক বাংলা সিরিয়ালকেও হার মানাবে। বাংলাদেশ সরকার ক্রিকেট দলকে ভারতে টি-২০ বিশ্বকাপে যোগ দেওয়ার অনুমতি দেয়নি, কিন্তু শ্যুটিং দলকে অনুমতি দিয়েছে। এগুলো দ্বিচারিতা নয়তো কী?

২ থেকে ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ।

এখন শুটিং দলকে দেওয়া সবুজ সংকেত নিয়েও প্রশ্ন উঠেছে।

যুব ও ক্রীড়া মন্ত্রকের সচিব মহম্মদ মাহবুব-উল-আলম বলেছেন, ‘বাংলাদেশ দলে একজন মাত্র অ্যাথলিট এবং একজন কোচ আছেন। ফলে খুব ছোট দল। তাছাড়া আয়োজকরা আমাদের আশ্বাস দিয়েছেন, নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না। এই প্রতিযোগিতা হবে ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ফলে নিরাপত্তা নিয়ে আমরা আশঙ্কার কোনও কারণ দেখছি না। সবদিক খতিয়ে দেখে সরকার শ্যুটিং দলকে যাওয়ার অনুমতি দিয়েছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *