ঢাকা: ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। তবে দেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

এই অবস্থায় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

তাতে বলা হয়েছে, নির্বাচনের আগে বাংলাদেশে নাশকতার ঘটনা ঘটতে পারে। তাই সতর্ক থাকতে হবে না। নির্বাচনী জমায়েত থেকে শুরু করে ভিড় আছে এমন যে কোনও এলাকা এড়িয়ে চলতে হবে।

দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে জারি করা ওই সতর্কবার্তায় বলা হয়েছে, গির্জা-মন্দির-মসজিদ এবং গুরুদ্বারে বিস্ফোরণ বা হামলার মতো ঘটনা ঘটতে পারে।

আর তাই তেমন কোনও জায়গায় গেলে বাড়তি সতর্কতা বজায় রাখতে হবে । এর পাশাপাশি নির্বাচনী মিছিল বা পোলিং বুথ থেকে যতটা সম্ভব দূরে থাকা প্রয়োজন।

বাংলাদেশের একটি জায়গা থেকে অন্যত্র যাওয়ার আগে খোঁজ-খবর নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রা সংক্রান্ত তথ্য গোপন রাখতে হবে। সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদের যে কোনও মূল্যে সরিয়ে রাখতে হবে।

জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য নিজের মোবাইল সব সময় চার্জ দিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *