ঢাকা: ভারতের সাথে ভালোরকম জেদ তথা বলা যায় শত্রুতা শুরু করে দিয়েছে বাংলাদেশ। এবং সুযোগ বুঝেই পাকিস্তান হাত পা ঢুকিয়ে দিচ্ছে দেশে। ভারত বিরোধিতা করার জন্যে একাত্তরের দুই শত্রু দেশ এখন কাঁধে কাঁধ মিলিয়েছে। বাংলাদেশ পাকিস্তানের কথা আমরা বলছি।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলা নিয়ে নিজেদের জেদে অনড় থাকছে বাংলাদেশ। নিজের নাক কেটে হলেও পরের যাত্রা ভঙ্গ করার প্রবণতা পেয়ে বসেছে দেশকে। পাকিস্তানের সাথে উড়ছে এখন বাংলাদেশ।
শনিবার ICC-র কাছে গ্রুপ পরিবর্তনের জন্য আবেদন জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পাল্টাতে চেয়েছিল তারা। কিন্তু সেই দাবি স্পষ্ট খারিজ করে দেয় ICC।
এ বার এই বিতর্কে নাম জড়িয়ে নিলো পাকিস্তান। বাংলাদেশের পাশে দাঁড়াল তারা। দাঁড়াতো না, কিন্তু ভারতের বিরোধিতা যেহেতু করতে হবে তাই।
ভারত থেকে বাংলাদেশের ম্যাচ না সরালে বিশ্বকাপে খেলবে না তারা, এমনটাই প্রকাশিত রিপোর্টে। শুধু তাই নয়, পাকিস্তানের থেকে কূটনৈতিক ও ক্রিকেটীয় সাহায্যও চেয়েছে বাংলাদেশ, এমনটাও জানা গিয়েছে।
একাধিক রিপোর্টে প্রকাশ, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিতর্কে বাংলাদেশের পাশে দাঁড়ানোর বিষয়ে আশ্বাস দিয়েছে পাকিস্তান। শুধু তাই নয়, বাংলাদেশের এই সমস্যার সমাধান না হলে, অর্থাৎ শ্রীলঙ্কায় ম্যাচ সরানো না হলে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ভাবনাচিন্তা করবে তারা।’
