ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় জনাব তারেক রহমানকে সর্বসম্মতি ক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
আজ, মঙ্গলবার-১৭ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ দেড় বছর পর একটি নির্বাচিত সরকার পাচ্ছে। ষড়যন্ত্র, জঙ্গী আন্দোলন করে পতন ঘটানো হয় আওয়ামী লীগ সরকারের। তারপর খুন, মব, মবের রাজা ইউনূসের দাপাদাপিতে কেটেছে দেড় বছর।
এরপর দেশ পাচ্ছে নির্বাচিত সরকার।
সকাল পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তারেক রহমানসহ নবনির্বাচিত জনপ্রতিনিধিরা।
সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার মাধ্যমে তারেক রহমানের দেশের পরবর্তী সরকারপ্রধান হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়ে গেলো।
রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন তারেক রহমান।
তবে বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে এই প্রথম জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হচ্ছে সরকার প্রধান ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান।
বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত রাজকীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান।
সংসদ সচিবালয় সূত্রে খবর, শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন।
