ঢাকা: আজ শপথগ্রহণ। আশা করা হচ্ছে শেষ হচ্ছে একটা অন্ধকার যুগ। ভবিষ্যৎ তারেক রহমানের হাতে। বিএনপিকে আশা করেই লোক ভোট দিয়েছে।
জামাতি ইউনূসের কার্যক্রম কেমন ছিলো তা বোধহয় আবার ব্যাখ্যা দেয়ার প্রয়োজন নেই।
ক্ষুদ্রঋণ দাতা গ্রামীণ ব্যাংকসহ অসংখ্য প্রতিষ্ঠানের উদ্যোক্তা, সারাবিশ্বে আলোচিত নোবেল বিজয়ী এবং মার্কিন ডিপস্টেটের বন্ধু মুহাম্মদ ইউনূসের চরিত্রের কিছু সাধারণ বৈশিষ্ট্য হলো ছোটবেলা থেকেই মিথ্যা বলা, লোভ করা, কর ফাঁকি দেয়া, ষড়যন্ত্র করা, অন্যের উপর দোষ চাপানো।
যা আমরা দেখেছি দেড় বছরে।
আপনারা নিশ্চয়ই জানেন, চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী ও মহাজন ও পাকিস্তান মুসলিম লীগ ন্যাশনাল গার্ডের সদস্য দুলা মিয়া সওদাগরের নয় সন্তানের মধ্যে ইউনূস ছিলেন তৃতীয়।
টাকা সরানোর অভ্যাস তাঁর ছোটবেলা থেকেই।
প্রকাশ্যে প্রগতিশীল, জনসেবক বা নারী উন্নয়নকর্মী হিসেবে পরিচিত হলেও, বাস্তবে তিনি খুব আত্মকেন্দ্রিক, বদরাগী, মিথ্যাবাদী এবং এনজিওর মাধ্যমে হাজার কোটি টাকা তছরুপের অন্যতম হোতা।
২০২৪ সালের জুলাই-আগস্টে জামায়াত-শিবিরের গোপন পরিকল্পনা ও অর্থায়নে পরিচালিত সরকারবিরোধী আন্দোলন, সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থান ও বিদেশী শক্তির সহযোগিতায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা বনে যাওয়া ইউনূস গত আট মাসে ছাত্র-জনতার তথাকথিত গণঅভ্যুত্থানের ইতিহাস ও ছাত্রনেতাদের সাথে তার সম্পৃক্ততা নিয়ে কয়েক ধরনের বক্তব্য দিয়েছেন।
জঙ্গী ইউনূসকে গ্রহণ করেনি দেশের জনগণ। তাঁর মুখে চুনকালি মাখা শুরু হয়ে গেছে।
দেড় বছর পর বাংলাদেশ পাচ্ছে নির্বাচিত সরকার। আজ, মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তারেক রহমান।
তার আগে সোমবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদ ছাড়লেন মহম্মদ ইউনুস। রীতি মাফিক ইস্তফা দিলেন তিনি।
পদত্যাগের আগে নিজের বক্তব্যে ইউনুস বলেন, “আজ, অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করছে বটে। কিন্তু গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং মৌলিক অধিকারের যে অনুশীলন শুরু হয়েছে তা যেন বন্ধ না হয়।”
কোন স্বাধীনতার কথা যে তিনি বলেন তা আর বোঝার বাকি নেই।
তাঁর আমলে সংখ্যালঘুদের উপর একের পর এক হামলা হয়। ‘প্রথম আলো’, ‘ডেইলি স্টারে’র মতো সংবাদপত্রের অফিসকে পুড়িয়ে দেয়া হয়। এই স্বাধীনতার কথাই বোধহয় তিনি বলেন।
এদিকে, বিএনপি সূত্রে খবর, শপথগ্রহণের আগের দিন দলের চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদে ইস্তফা দিয়েছেন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সোমবার এ কথা জানিয়ে বলেন, ‘‘ইতিমধ্যেই বিএনপি প্রধান এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনে।’’
