ঢাকা: টাকা দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াতে ইসলামী।
হকারকে টাকা দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইছেন ব্যারিস্টার শাহরিয়ার, এটা হচ্ছে তাদের ন্যায় ও ইনসাফ।
“মুখে হাসি, হাতে নোট / টাকা দিয়েই কি হবে ভোট?” প্রকাশ্যে টাকার বিনিময়ে ভোট চাওয়ার ভিডিও এখন ভাইরাল।
জামায়াতে ইসলামীর জন্য ঢাকা-১৫ আসনে ভোটে চেয়ে প্রচারণার সময় ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির টাকা দিচ্ছেন লোকজনকে।
ভিডিওতে দেখা যায়, রাস্তায় পান বিক্রি করেন এমন একজনের সঙ্গে আলোচনা করছেন শাহরিয়ার কবির। কথা শেষে ওই বিক্রেতাকে এক হাজার টাকার একটি নোট দিয়ে যান।
সেই ভিডিওতে দেখা গেছে, শাহরিয়ার কবির প্রথমে ধর্মীয় অনুভূতিতে হিট করেন, আল্লাহর শাসন প্রতিষ্ঠার কথা বলে কনভিন্স করার চেষ্টা করলেন। তবে সেই ব্যক্তি নিজের জায়গায় অটল। মুখে কিছু বলেননি তবে অভিব্যক্তিতে বোঝা গিয়েছে।
তিনি দেখলেন, এত কথা বলেও লাভ হচ্ছে না। তারপর যাওয়ার সময় শাহরিয়ার সাহেব ভোটের জন্য হকারকে এক হাজার টাকার একটা নোট ধরিয়ে দিলেন!
সৎ লোকের শাসন প্রতিষ্ঠার ওয়াদাকারী দলের নেতা শাহরিয়ার কবির জামায়াত আমীরের জন্য ভোট চাইতে গিয়ে আল্লাহ এবং ধর্মকে বিক্রি করার পরও হকার লোকটির সামনে সুবিধা করতে না পেরে পকেট থেকে এক হাজার টাকার একটা কচকচে নোট হকারের হাতে গুঁজে দিয়েছেন। যাতে ভোটটা জামায়াতের পক্ষে যায়।
বুঝুন একবার! টাকা দিয়ে কীভাবে এখন জান্নাতের টিকিট পাওয়া যাচ্ছে।
