ঢাকা: এই অপদেষ্টারা কোনোদিন দেশের ভালো করার জন্য ক্ষমতায় আসেনি। এরা এসেছিলোই দেশকে লুটার জন্য।

বাংলাদেশের একমাত্র জনপ্রিয় খেলা ক্রিকেটকে নিজেদের রাজনৈতিক ইগোর কারণে, নিজেদের স্বার্থে পাকিস্তানের প্রেসক্রিপশনে কীভাবে ধ্বংস করে দিলেন বাটপার-মিথ্যাবাদী আসিফ নজরুল।

যিনি তথাকথিত জুলাই কোটা আন্দোলনের সময়ও নানারকম মিথ্যাচার করে ছাত্রদেরকে ভুল পথে প্ররোচিত করেছিলেন,একটা শান্তিপূর্ণ দেশকে ধ্বংস করে দিয়ে গেলেন।

ক্ষমতায় বসে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এই প্রতারক,ভন্ড,মিথ্যাবাদী আসিফ নজরুল।

আসিফ নজরুল আমাদের জাতীয় ক্রিকেট দল এবং তাদের কোচদের স্বপ্নকে হত্যা করেছেন। সাথে বাংলাদেশের জাতীয় স্বপ্নকেও ধ্বংস করেছেন।

গত কয়েক দশক যাবত তাঁর কাজই ছিল মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করা।

আমাদের প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক খারাপ করার পিছনে এই লোকের অসামান্য ভূমিকা রয়েছে।

২৬ লাখ ভারতীয় নাকি বাংলাদেশে চাকুরী করে এই গুজব করে দেশকে উস্কিয়েছেন।

জাতীয় ক্রিকেট দলে এমন খেলোয়াড় ও কোচ রয়েছেন, যাদের জীবনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বিশ্বকাপে খেলা বা কোচিং করার – বিশ্বকাপে খেলার সেই স্বপ্ন বা সুযোগ তারা হয়তোবা আর কখনোই পাবেন না।

জঙ্গী সন্ত্রাসী এই আসিফ নজরুল, আসিফ মাহমুদরা দেশকে জঙ্গী স্থানে পরিণত করার স্বপ্ন দেখেছেন। করেছেনও। অথচ তাদের বাবা পাকিস্তান কী করলো? ঠিকই তো ফাঁকি দিয়ে খেললো!

এবার তো সরাসরি কথা বললেন বিসিবি পরিচালক।

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ করা হয়নি—এ কথা আবারও স্পষ্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ফারুক আহমেদ।

তিনি জানান, এ বিষয়ে ক্রিকেটার বা বোর্ড কর্মকর্তাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না।

ফারুক আহমেদ বলেন, সরকার পরিবর্তন হলেও বোর্ডে তাৎক্ষণিক পরিবর্তন আসে না। ক্রীড়া প্রতিমন্ত্রী পরিস্থিতি বিবেচনায় বুঝেশুনে সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে সরাসরি মিথ্যুক বলে মন্তব্য করেন তিনি।

বিসিবির এই পরিচালক আরও জানান, সাকিব আল হাসানকে ক্রিকেট বোর্ড সব সময় চায়। আগে বিভিন্ন কারণে তা সম্ভব না হলেও এবার সম্ভাবনা রয়েছে। বিসিবি সেভাবেই চেষ্টা করে যাচ্ছে।

দেশে ফিরে ম্যাচ খেলার সম্ভাবনা বেশি সাকিবের বলেও জানান তিনি। তবে ফারুক আহমেদ বলেন, ‘যদিও কাজটা দ্রুত হওয়ার সম্ভাবনা কম।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *