ঢাকা: বাংলাদেশ ক্রিকেটের কবর খুঁড়েছে আসিফ নজরুলরা। একদম হাতে ধরে ধ্বংস করছে সবকিছু। যা উন্নতি করছিলো তা বিসর্জন দিচ্ছে এই রাজাকাররা।

আরো দেশে যে সরকার পরিবর্তন করা হয়েছে দেশগুলোতে কি জাতীয় স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে? ক্রিকেট ধ্বংস করা হয়েছে? কোনো ক্রিকেটারকে অপমান, লাঞ্চিত করে ক্রিকেটের বাইরে রাখার ষড়যন্ত্র করা হয়েছে?

অথচ এর সবকিছু বাংলাদেশে হয়েছে।
মব সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশের পুলিশ সহ হাজার-হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের মত রাজনীতিবিদদের হত্যা করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশ ক্রিকেট কার স্বার্থে, কোন দেশের প্রেসক্রিপশনে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে?

সাকিব আল হাসান শুধু বাংলাদেশের সম্পদ নয়, ক্রিকেট দুনিয়ার আইকন।

অথচ তাঁকেও ধ্বংসের চেষ্টা!? মূলত সাকিব আল হাসানের মাধ্যমে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের ক্রিকেটর আইকন তথা বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার চূড়ান্ত ষড়যন্ত্র করেছে। করা হয়েছে পাকিস্তানের প্রেসক্রিপশনে।

আইসিসির কাছে হেরে গিয়ে বিসিবির হঠাৎ মনে হলো ছেপ দিয়ে লেপ দিতে এখন সাকিবকে দরকার। মানরক্ষা হয়না নাহলে! তাই তড়িঘড়ি সাকিব আল হাসানের নাম মুখে।

জানা যাচ্ছে, বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার ব্যাপারে নতুন করে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের লক্ষ্য, আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হতে পারে।

বিসিবি সূত্র জানায়, এখনই সাকিবকে বিদায়ী সিরিজ দেওয়ার চিন্তা নেই বোর্ডের। বরং তাঁকে নিয়মিতভাবে আবার দলে ফেরাতে চায় তারা, যেন একটি সিরিজেই অধ্যায় শেষ না হয়।

গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।

তিনি বলেন, এ নিয়ে বোর্ড সভাপতি সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশাবাদী, মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই সাকিব জাতীয় দলে ফিরতে পারবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *