ঢাকা: একসময়ের বন্ধু আজ শত্রু! তবে এদের আদর্শ এক। ক্ষমতার লোভে দুই দল এখন ভিন্ন।
তবে ইতিহাসের দায় এরা এড়াতে পারবে না।
সামনে নির্বাচন। জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক রহমান। নির্বাচনে এককভাবেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী।
জামাত ইতিমধ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুরু করেছে। কারচুপি ধরা পড়ছে তাদের।
জামাত এতদিন তো গর্তে ছিলো এখন অপ্রকাশ্যে সরকার চালাচ্ছে।
আর জামাত বিএনপির আমরা দেশ ভুলে যায়নি। দেশ দুর্নীতির শিখরে উঠেছিল।
এই দুই দল ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত একসঙ্গে দেশ শাসন করেছে।
বিএনপি জামাতের শাসনামল একটু দেখি:
১) আইভি রহমান হত্যাকান্ড
২) শাহ্ এএমএস কিবরিয়া হত্যাকান্ড
৩) আহসানুল্লাহ মাস্টার হত্যাকান্ড
৪) মমতাজ হত্যাকান্ড
৫) গোপাল কৃষ্ণ মুহুরী হত্যাকান্ড
৬) অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাকান্ড
৭) অধ্যাপক ইউনুস হত্যাকান্ড
৮) ডাক্তার মোজাম্মেল হত্যাকান্ড
(মোট হত্যাকান্ড ২৪ হাজার)
৯) ২১ শে অগাস্ট গ্রেনেড হামলা
১০) ৫০০ জায়গায় গ্রেনেড হামলা একই সময়ে
১১) ময়মনসিংহ সিনেমা হলে গ্রেনেড হামলা
১২) বাংলা ভাই, উর্দু ভাই
১৩) দশ ট্রাক অস্ত্র
১৪) বগুড়ার কাহালুতে আড়াইলাখ পিচ গুলি উদ্ধার ১৫)
ময়মনসিংহে আড়াই লাখ লিচ গুলি পরিত্যাক্ত উদ্ধার
১৬) খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার খুন
১৭) হাওয়া ভবন
১৮) খাম্বা মামুন
১৯) বানিয়ার চরে গির্জায় গ্রেনেড হামলা
২০) বাশখালী তে ১৩ জন হিন্দুকে পুড়িয়ে মারা
২১) সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অমানুষিক অত্যাচার। তালিকা আরো লম্বা হবে। আপাতত তালিকা এতটুকু থাকুক।
এদিকে, দেশকে স্থিতিশীল করতে ঐক্য সরকার গঠনের লক্ষ্যে সেই জোট পুনরুজ্জীবিত করার ব্যাপারে জামায়াত আগ্রহ প্রকাশ করেছে।
ঐক্য সরকারের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে কীভাবে সরকার গঠন করবো? তাহলে বিরোধী দলে থাকবে কে?
তিনি আরও বলেন, জানি না তারা কতটি আসন পাবে। তবে যদি তারা বিরোধী দলে থাকে, তাহলে আমি আশা করি তারা একটি ভালো বিরোধী দল হবে।
