ঢাকা: আসিফ নজরুল সংস্কারের অর্থ বোঝেন? পুকুরে লাশ, রাষ্ট্রে ডুবে যাচ্ছে সংখ্যালঘুর নিরাপত্তা। অবৈধ জামাতি ইউনুসের শাসনে দেশ বিপন্ন, এর নাম সংস্কার?
দেশ অপসংস্কৃতিতে ভরে গিয়েছে।
অবৈধ জামাতি ইউনুস ক্ষমতা দখলের পর থেকেই দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ, হত্যা, গুম ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে।
কখনো নদী, কখনো পুকুর, একের পর এক লাশ পাওয়া যাচ্ছে, অথচ রাষ্ট্র যেন নির্বিকার দর্শক। এই মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সংখ্যালঘুদের ভয় দেখিয়ে কোণঠাসা করার ধারাবাহিক চিত্র।
এগুলোকে সংস্কার বলছেন নাকি আসিফ নজরুল?
অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক কথা উদ্দীপকের মতো। বাড়তি ভিউ পাওয়া যায়।
কোনো সংস্কার হয় নাই, এটা ঠিক নয়। যথেষ্ট হয়েছে। এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি। তবে পুলিশ সংস্কার যেভাবে করতে চেয়েছি, সেভাবে হয়নি।
রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে দেয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।
আসিফ নজরুল বলেন, আমরা সবার সঙ্গে এত কনসাল্টেশন করেছি, ৭২ এর সংবিধান প্রণয়নের সময়ও করা হয়।
তিনি বলেন, শুধুমাত্র ১০ বছর জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ বললে বিচারক হতে পারবেন না। উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন, সেটা উচ্চ আদালত থেকেই হবে।
আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য যা যা আইন করা দরকার, সবই আমরা করেছি। এর ধারাবাহিকতায় রুল অব ল প্রতিষ্ঠায় আরও ৫/১০ বছর লাগবে।
আমরা সংস্কারের পথে এগিয়েছি। নির্বাচিত সরকার এ ধারা ধরে রাখলে জনগণ সংস্কারের সুফল পাবে।
