ঢাকা: অবৈধভাবে জঙ্গী আন্দোলন দিয়ে নির্বাচিত সরকারকে উৎখাত করে ইউনূস ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। সেই ২০২৪, ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ চরম অনিশ্চয়তায় ভুগছে।

আওয়ামী লীগের ওপর তো অত্যাচার, খুন চলছেই।

ফ্যাসিস্ট ইউনূস গংয়ের ক্ষমতা দখলের পর থেকেই বাংলাদেশের মানুষ তাদের জীবনের নিরাপত্তা হারিয়েছে। সর্বত্রই মবের ভয়। দেশে বিচার ব্যবস্থা নেই, সব বিলুপ্ত হয়ে গেছে।

এবার বাগেরহাটে কারাবন্দি এক ছাত্রলীগ নেতার স্ত্রী এবং সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক অবস্থা।

বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান বলেন, শুক্রবার বিকেলে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলো- ২২ বছর বয়সী সুবর্ণা স্বর্ণালী এবং তাদের নয় মাস বয়সী ছেলে নাজিফ।

সুবর্ণার স্বামী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি ২০২৪ সালের ৫ অগাস্টের সময়কার এক ভুয়া মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে আছেন।

সুবর্ণা স্বর্ণালীকে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় এবং ছেলেকে মেঝে থেকে উদ্ধার করা হয়েছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *