মুন্সীগঞ্জ: প্রহসনের ভোট অনুষ্ঠিত হচ্ছে দেশে। ভোটাররা অভিযোগ করছেন,
আমার ভোট নাকি আগে দেওয়া হয়ে গেছে —ঢাকা ১৩ আসনের ভোটারের অভিযোগ।

রাত থেকেই দফায় দফায় সংঘর্ষের খবর আসছে।

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায়কেন্দ্রে প্রায় ১৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ১০ থেকে ১২টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সদর থানার ওসি মমিন আলী বলেন, কেন্দ্রটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।

এদিকে, মীরপুরের বুথে ভোট চলাকালীন ধুন্ধুমার কাণ্ড! এই কেন্দ্রের প্রার্থী জামাত-প্রধান শফিকুর রহমান। বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে তুমুল বচসা বাঁধে। পরস্পরের বিরুদ্ধে স্লোগান-বিক্ষোভ, বহিরাগতদের বুথে ঢোকানোর অভিযোগ উঠেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *