ঢাকা: অবশেষে নির্ধারিত হয়েছে অমর একুশে বইমেলার নতুন সময়সূচি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামি ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। মেলা চলবে আগামি ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার, ১৮ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-এর সঙ্গে প্রকাশকদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশ্লিষ্টরা বইমেলা সময় বিষয়ে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবারের মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

আর এবার প্রকাশকদের কোনোরকম স্টল ভাড়া দিতে হবে না। তবে জায়গার সীমাবদ্ধতা ও ব্যবস্থাপনার কারণে এবার কোনো প্যাভিলিয়ন রাখা হবে না।

সভা শেষে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, অমর একুশে বইমেলা ২০২৬ চলবে ১৫ মার্চ পর্যন্ত। তাছাড়া যেসব প্রকাশনা প্রতিষ্ঠান এখনও স্টল বরাদ্দ নেয়নি, তারা আজ বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে আবেদন জমা দিতে পারবেন।

আজ সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ সম্পন্ন করা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করবেন। এবং পরদিন ২৬ ফেব্রুয়ারি দেওয়া হবে একুশে পদক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *