ব্রাহ্মণবাড়িয়া: হত্যা কত সহজ হয়ে গেছে বাংলাদেশে। ইচ্ছে হলেই এখন হত্যা করা যায়। অপরাধ যদি কেউ করে তবে তাকে আইনের হাতে তুলে দেয়া যথাযোগ্য! কিন্তু আজকের বাংলাদেশ অস্থির।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একজন কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত যুবকের বিরুদ্ধে মাদক ও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে, এমনটাই জানাচ্ছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কসবা থানার ওসি নাজনীন সুলতানা।

নিহতের নাম মো. দ্বীন ইসলাম (৩০)। তিনি একটি ফেসবুক পেইজ পরিচালনা করতেন ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে।

জানা গেলো, বেশ কয়েকদিন ধরে ওই পেইজ থেকে মাদক পাচার নিয়ে ভিডিও ফুটেজ প্রচার করা হচ্ছিল বলে জানান স্বজনরা।

ঘটনা সম্পর্কে পুলিশ ও স্বজনরা জানান, সকালে সংঘবদ্ধ একটি দল এসে দ্বীন ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে মারধর করে কুমিল্লার বাঙ্গরা উপজেলায় একটি নদীর পাড়ে ফেলে রাখা হয়।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দ্বীন ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি পরিবারের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *