চুয়াডাঙ্গা: দুই বাংলাদেশি মাদক কারবারিকে আটক করেছে বিএসএফ।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মাদক সংগ্রহের সময় ভারতের ৫০ গজ অভ্যন্তরে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ, শনিবার, ৭ ফেব্রুয়ারি ভোরে এই ঘটনাটি ঘটে।
যাদের আটক করা হয়েছে তাঁরা: জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. রকো হোসেন (৩৫) এবং মো. রাশিদুল ইসলাম (৩৬)।
স্থানীয় সূত্র জানায়, আটক রকো ও দুলি দুজনই মাদক কারবারি। এরা দীর্ঘদিন ধরেই মাদক পাচারের সঙ্গে জড়িত।
বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম পিএসসি জানিয়েছেন, ভারতের অভ্যন্তরে মাদকসহ দুই বাংলাদেশি আটক হওয়ার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
