ঢাকা: টেক্সটাইল মিল বন্ধ হয়ে যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য। ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সমস্ত টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

দেশের সুতা উৎপাদনকারী মিলগুলোকে রক্ষা করার জন্য অন্তর্বর্তী সরকারের ‘কার্যকর পদক্ষেপ না থাকা’র অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে উক্ত সংগঠনটি।

আজবৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজিত হয়। সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি বলেন, ‘আগামী ১ তারিখ থেকেই ফ্যাক্টরি বন্ধ। আমরা বন্ধ তো করবই, ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা নেই।’

আরও বলেন, ‘আমাদের পুঁজি অর্ধেক হয়ে গেছে। ব্যাংকের টাকা পরিশোধের কোনো ব্যবস্থা নেই। সব সম্পত্তি বিক্রি করে দিলেও শোধ করা যাবে না।’

সরকারি কোনো সহায়তা নেই। কারো কোনো নজর নেই।

সমস্যা সমাধানে সরকারি দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পাননি বলে জানান বিটিএমএ সভাপতি।

‘সব মন্ত্রণালয়ের সব ডিপার্টমেন্টের কাছে গিয়েছি। তারা কেবল পিলো পাসিংয়ের মতো দায়িত্ব অন্যদের কাছে দিয়ে দিচ্ছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *