ঢাকা: হিন্দুদের জীবন বিপন্ন। পথেঘাটে হত্যা করা হচ্ছে তাঁদের।

সাজানো নির্বাচনের আড়ালে সংখ্যালঘুদের আবারও দমন করার নীলনকশা চলছে।

অবৈধ জামাতি ইউনুস সরকারের ছত্রচ্ছায়ায় মৌলবাদীরা সংখ্যালঘুদের রক্তে আগুন খেলছে।

আগন্তুক ‘সাজানো নির্বাচন’-এর আগে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানোর পায়তারা চলছে।

এবার রাজবাড়ীতে টাকা চাওয়ায় ফিলিং স্টেশন কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে।

অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার। মামলা করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন নিহতের ছোট ভাই।

তবে মামলা দিয়ে‌ কী আসে যায় এই দেশে? জামাতি প্রশাসন কি হিন্দুর বিচার করবে? আটক করেছে কিন্তু কয়দিন? এ তো দেখানো।

মামলার আসামি জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন ও গাড়িচালক কামাল। তাদেরকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে গাড়ি।

ময়নাতদন্তের পর রিপনের অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, ফিলিং স্টেশনে তেল নেওয়ার পরে সুজনের থেকে টাকা চায় রিপন। কিন্তু টাকা দিতে অস্বীকার করে গাড়ি নিয়ে পালাতে চাইলে রিপন বাধা দেয়।

এসময় তাকে চাপা দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন সাহা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *