লক্ষ্মীপুর: ভোট কারচুপি শুরু করে দিয়েছে রাজাকার জামায়াত। ভয়াবহ অবস্থা শুরু করেছে এরা।
লক্ষ্মীপুরে ভোট কারচুপি করার আগাম প্রস্তুতির ইঙ্গিত মিলেছে। অবৈধভাবে ভোটের সিল তৈরির অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে, তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ব্যালট সিল ও প্রযুক্তি সরঞ্জাম।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লক্ষ্মীপুর শহরের জুবলি দিঘির পাড় এলাকায় অবস্থিত মারিয়াম প্রিন্টার্সে অভিযান চালিয়ে সোহেল রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং ওই প্রিন্টার্সের মালিক।
মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারিয়াম প্রেসের স্বত্বাধিকারী সোহেল রানাকে (৪০) প্রধান আসামি করা হয়।
অভিযানে তার দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ব্যালটে ব্যবহারযোগ্য ৬টি অবৈধ ভোটের সিল, একটি কম্পিউটার, একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক সোহেল রানা স্বীকার করেছেন, তিনি অর্ডার পেয়ে এসব সিল তৈরি করছিলেন।
অপর আসামি হলেন সৌরভ হোসেন শরীফ (৩৪)। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহানের ছেলে ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি।
পুলিশ জানিয়েছে, সৌরভ হোসেন ছয়টি ভোটের সিল তৈরির জন্য ব্যবসায়ী সোহেল রানার দোকানে অর্ডার দেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সৌরভ হোসেনের সঙ্গে জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থীর একাধিক ছবি রয়েছে।
এসব ছবি ও জব্দ আলামতের সূত্র ধরে সিল তৈরির পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনার পর থেকে সৌরভ হোসেন শরীফের মোবাইল বন্ধ।
লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এক সংবাদ সম্মেলনে ঘটনাটিকে জামায়াতের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর অংশ বলে মন্তব্য করেন।
