চট্টগ্রাম: ফের হিন্দু হত্যা বাংলাদেশে। গরু চুরির নামে বাড়িতে ঢুকে চন্দন দে’কে গুলি করে সন্ত্রাসীরা। সরকার বদলায়, হিন্দুদের দিন বদলায় না।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ২৬ ফেব্রুয়ারি ভোরে। গুলিতে হত্যার শিকার হওয়া চন্দন দে’র বয়স ৭০।
হিন্দুবিদ্বেষীরা তাকে গুলি করে তাঁর বাড়ি ও পাশ্ববর্তী নিতাই দে’র বাড়ি থেকে তিনটি গরু লুট করে নিয়ে গেছে।
এখন সাম্প্রদায়িক হামলাকে যদি বলা হয় গুরু চুরির উদ্দেশ্যে খুন- তাহলে সেটাও হবে দ্বিচারিতা।
জানা গেছে, ৫ থেকে ১০ জনের একটি ডাকাত দল চন্দন দে ও নিতাই দে’র বাড়িতে হানা দেয়। গরু চুরি করা তো বাহানা, আসল উদ্দেশ্য হিন্দু হত্যা।
সন্ত্রাসীরা গোয়ালঘর থেকে গরু লুট করতে গেলে চন্দন দে বাধা দেন। এ সময় ডাকাতরা তাঁকে গুলি করে গুরুতর আহত করে। পরে তারা তিনটি গরু হাইস গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা চন্দন দে’কে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাত ৫টার দিকে তার মৃত্যু হয়।
