চট্টগ্রাম: কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপিওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে ছয় দিন অচল অবস্থায় ছিল বন্দর।

কর্মবিরতির ফলে বন্দরের জেটি, টার্মিনাল, শেড ও ইয়ার্ডে পণ্যবাহী কনটেইনার জমে বিশাল ক্ষতির মুখে পড়েছে।

তবে দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে বন্দর ভবনে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর।

তবে ব্যবস্থা নেওয়া না হলে আগামী রবিবার থেকে আবার কর্মবিরতি কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন তিনি।

বিকাল ৫টা থেকে চট্টগ্রাম বন্দরে সীমিত আকারে পরিচালন কার্যক্রম শুরু হয়।

তবে বৈঠক হলেও সম্পূর্ণ সমাধান না আসায় বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা গভীর উদ্বেগের মধ্যে আছেন।

তাদের আশঙ্কা, কর্মবিরতি স্থগিত থাকলেও বন্দর কার্যক্রম স্বাভাবিক গতিতে ফিরতে সময় লাগবে।

কনটেইনারবাহী জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন রফতানিকারকরা। বন্দর ব্যবস্থাপনা নিয়ে অনিশ্চয়তা
বাড়তে থাকায় তাদের উদ্বেগও দিন দিন বাড়ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *