ঢাকা: জামাতের ডালপালা ইনকিলাব মঞ্চের কাজ এখন যেভাবে হোক জোরজবরদস্তি নির্বাচনের পরিবেশকে উত্তপ্ত করে তোলা।
দেশকে অস্থিতিশীল করতে পারলে তো লাভ তাদের। কোথাকার একজন ভারতবিরোধী হাদির জন্য দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করে প্রতিবাদ করেই চলেছে এরা।
এবার পুলিশের সাথে লাগলো সংঘর্ষ।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সংগঠনটির আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে।
এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।
যদিও এরা নিজেরা নিজেরাই খুন করে, আঘাত সম্পন্ন হয়ে হাসপাতালে ভর্তি হতে পারে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, “তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়।”
এর বাইরে আরো ২০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখযোগ্য যে, শনিবার বিকাল ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনা অভিমুখে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।
কিন্তু জংলিরা তো কিছু মানে না। তারা আরেকটা জুলাই চায়।
পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনে এগিয়ে যেতে চাইলে তাদের ওপর চড়াও হয় পুলিশ। লাঠিচার্জসহ সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়তে থাকে।
এবং পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে উক্ত আন্দোলনকারীরা।
