ঢাকা: মঙ্গলবার তথা ১০ মার্চ থেকে বাংলাদেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের এহেন সিদ্ধান্ত। বিদ্যুৎ সংকট হতে পারে এজন্য পড়াশোনা সব বন্ধ!
মঙ্গলবার থেকে ঈদুল ফিতরের সরকারের ঘোষণা করা ছুটি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জন্য দেশে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সমস্ত সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ, সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেছেন, মঙ্গলবার (১০ মার্চ) থেকে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আজ সোমবার (৯ মার্চ) থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো। ৮ মার্চ এই তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়।
ঈদের ছুটি শেষে ফের নিয়মিত কার্যক্রম শুরু হবে
