ঢাকা: নতুন সরকার নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার এক্স হ্যান্ডলে শুভেচ্ছাবার্তা পোস্ট করেন তিনি। সঙ্গে পরবর্তী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানকে ‘ভাই’ বলে সম্বোধন করেন মমতা ব্যানার্জি।

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন। আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভাল থাকুন, সুখী থাকুন।’

‘আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’

উল্লেখযোগ্য যে, বাংলাদেশের সাধারণ নির্বাচনের গণনা চলছে। সময় বাড়ছে, আসনসংখ্যা বাড়ছে বিএনপি-র।

বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে, ভোটগণনা সেই ইঙ্গিত দিয়ে দিচ্ছে।

দেশে সরকার গঠনের জন্য কোনও দল বা জোটকে ১৫১টি আসনে জিততে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *