চট্টগ্রাম: এনসিটি ইজারা দেয়ার দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্রমূলক চুক্তির প্রক্রিয়া বন্ধের দাবিতে কালো পতাকা মিছিল হয় সোমবার।
ইউনূস গং ধ্বংস করেছে সারা দেশ। দেশের অর্থনীতি অতলে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের টানা কর্মবিরতি ঘোষণা করেছেন শ্রমিক-কর্মচারী সংগঠনের নেতারা।
কর্মসূচি শুরু হবে আগামীকাল (বুধবার) ৪ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে।
আজ, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি বন্দর এলাকায় আয়োজিত এক অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন।
ইব্রাহিম খোকন এই বিষয়ে বলেন, ‘নৌ-উপদেষ্টা আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। আমাদের লোকদের বদলি করছেন এবং মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তির কথা বলছেন।
সবকিছু বিবেচনায় নিয়ে আগামীকাল সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।’
এর আগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এসএম লুৎফর রহমান বলেছেন, চট্টগ্রাম বন্দর শুধু একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।
অতীতে বিদেশী শক্তি এ বন্দর দখল করে দেশের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল। উন্নয়নের ধুয়া তুলে বন্দরকে বিদেশীদের হাতে তুলে দেয়ার পাঁয়তারা চলছে।
