ঝিনাইদহ: আজ ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু একে নির্বাচন বলতে আমাদের দ্বিধা হয় কারণ ভোটকেন্দ্র দখল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। রাতে দফায় দফায় গণ্ডগোলের খবর এসেছে।
তাছাড়া জামায়াতের অপকর্ম ধরা পড়ছে। রক্তারক্তি হবার আশঙ্কা করা হচ্ছে আজ। জনগণ ত্রস্ত। ভোটের কোনো পরিবেশ নেই দেশে। জীবন বাজি রেখে জনগণ বলছে ‘ আমরা ভোট দিতে যাবো না’।
দেখা গেছে, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটের আগের দিন দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ পৌরসভার ৫নং সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা।
ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানা নাহিদ।
পোলিং এজেন্টের স্বাক্ষর করা ২৩টি ফলাফল শিট ছিঁড়ে ফেলা হয়েছে। সেখানে নতুন রেজাল্ট শিট সরবরাহ করা হয়েছে এবং প্রিসাইডিং কর্মকর্তাকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে।
দাঁড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্ট ২৩টি ফলাফল শিটে স্বাক্ষর করেছিলেন।
ভয়াবহ অবস্থা দেশের।
এদিকে, ঢাকার নীলখেত এলাকায় ‘হ্যাঁ’ ভোটের সিলযুক্ত দেড় কোটি পোস্টাল ব্যালট ছাপানো হয়েছে—এমন অভিযোগ উঠেছে।
