ঢাকা: জামাতের মায়াকান্নার নাটকে যে ধরা দিয়েছে সে শেষ। জামাত কথায় কথায় চোখের পানি ফেলে।
নারীদের বেশ্যা বলে যখন দেখে দেশে উত্তেজনা ছড়াচ্ছে, তখন আইডি হ্যাকের নাটক করে কাঁদে।
এবং জামায়াত নারীদের কোন দৃষ্টিতে দেখে তা জনগণের পুরনো জানা।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এই বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমিরের এক্সে পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া দাবি করা নিয়ে সংগত কারণেই প্রশ্ন ওঠে, নারীবিদ্বেষী পোস্টের প্রায় ৯ ঘণ্টা পর সমালোচনার মুখে, দিবাগত রাত ১টার দিকে (১২টা ৪০ মিনিট) আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক?
মাহদী আমিন আরো বলেন, ‘আমরা সবাই জানি, কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা, যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং সবাই সতর্ক থাকতে পারে। কিন্তু এখানে দেখা গেল, জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে হ্যাকের দাবি তোলা হয়েছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই দাবি কতটা বিশ্বাসযোগ্য?
এমনকি উক্ত সময়ের মধ্যে জামায়াত আমিরের ফেসবুক অ্যাকাউন্টে অনেক পোস্ট করা হয়েছে, যার মধ্যে আমরা তাঁর এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো পোস্ট দেখতে পাইনি।’
যাই হোক,এখন আইডি হ্যাকের নাটক হয়েছে, আটক না দেখালে হয়?
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মোহাম্মদ ছরওয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সব ম্যাটিকুলাস ডিজাইনে গড়া।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
