ঢাকা: দৌলতদিয়া ট্রাজেডি! রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবে যায় প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি।

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার এই ঘটনায় উদ্ধার অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনাটি ঘটে বুধবার বিকেল ৫টা ১৫র দিকে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে।

উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ২৪টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায় ‌

নিহতদের তালিকায় ১১ জন নারী, ৭ জন পুরুষ এবং ৮ জন শিশু আছেন।

নিহতদের অধিকাংশের বাড়ি রাজবাড়ী ও কুষ্টিয়া জেলায়। উক্ত বাসটির চালক আরমান খানও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির এই ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।

বুধবার (২৫ মার্চ) দিনগত রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে গণমাধ্যমকে এই তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *