ঢাকা: সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’—
সখী, ভালোবাসা কারে কয় ! সে কি কেবলই যাতনাময়।

পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত এবং আলোচিত শব্দ “ভালবাসা”। এই ভালোবাসা কখনও কাঁদায়, কখন হাসায়, কেউ এর জন্য আত্মবিসর্জন দেয়।

আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন। বসন্তের প্রথম দিনে ঢাকা যেন রঙিন আবহে সেজে উঠেছে। প্রকৃতি জানান দিচ্ছে আজ বসন্ত।

আজ প্রকৃতির সাথে সেজে উঠেছে নারী পুরুষ সকলে। হলুদ-লাল শাড়িতে নারীরা, আর হলুদ পাঞ্জাবিতে তরুণরা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে বের হয়েছেন। চারপাশজুড়ে উৎসবের আমেজ, হাসি আর রঙের ছোঁয়া।

ভালোবাসা দিবস যে যার মনের মতো করে উদযাপন করছেন। যদিও কেউ কেউ বলছেন, এভাবে স্বাধীনভাবে আর কয়দিন এই দেশে আনন্দ করতে পারবো জানিনা। হয়তো আর পারবোই না। রাজনৈতিক অবস্থা ভালো নয়।

ফুলের দোকানে বেচা কেনাও বেড়েছে। ফুল কিনতে সকাল থেকেই ভিড় জমেছে রাজধানীর অন্যতম জনপ্রিয় ফুলের বাজার শাহবাগ এলাকায়।

ফুলের দোকানে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। গোলাপ থেকে শুরু হওয়া গাঁদা, রজনিগন্ধা, টিউলিপ সব বিক্রি হচ্ছে ।

আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে ভালোবাসা আর বসন্তের রঙিন আবহ।

ফুলের দাম কিছুটা বেড়েছে তবে বিক্রি কমেনি। চায়না গোলাপ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, দেশি গোলাপ ৩০ থেকে ৪০, ইন্ডিয়ান গোলাপ ৫০ টাকা, গ্লাডিওলাস ৪০ থেকে ৫০ টাকা, রজনীগন্ধা ৩০ টাকা, লিলি ফুলের স্টিক ৪০০ টাকা, গাঁদা ফুলের মালা ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *