চট্টগ্রাম: রাউজান আজ বুঝতে পারছে, এবিএম ফজলে করিম চৌধুরীর মতো নেতৃত্বের অভাব কতটা ভয়াবহ হতে পারে।
দীর্ঘ ১৭ বছর তিনি রাউজানে শান্তি, শৃঙ্খলার বাতাস বইয়ে রেখেছিলেন।
জনগণ বুঝতে পারছে, তাঁর সময়ের রাউজান ছিলো বাংলাদেশের একমাত্র মডেল উপজেলা। তিনি থাকতে মানুষ নিরাপদে বাঁচতো। সেই চট্টগ্রাম আজ ছন্নছাড়া।
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে অজ্ঞাত নামা এক যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন করা দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বায়েজিদ থানার পশ্চিম শহীদ নগরের রংধনু গলিতে পলিথিন মোড়ানো লাশের খণ্ড-বিখণ্ড অংশ উদ্ধার করা হয়েছে।
জনগণ আতঙ্কিত এখন।
চট্টগ্রামের বায়েজিদে কাটা যে হাত পাওয়া গিয়েছে সে হাতের ফিঙ্গারপ্রিন্ট থেকে পরিচয় পাওয়া গেছে নিহত যুবকের বাড়ি রাউজান।
এই কথা তো অস্বীকার করতে পারবে না তারা যারা একটা সময় মনে করতো ফজলে করিম চৌধুরী রাউজানের সবচেয়ে বড় সন্ত্রাস তবে ৫ আগস্টের পর রাউজানে কতশত মানুষ মারা গিয়েছে বিভিন্ন সন্ত্রাসীর সাথে তা কয়জন জানে?
জানা গেছে, অজ্ঞাত ওই যুবকের দেহের বাকি অংশ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। যুবকটির দুই পায়ের রগ কাটা ছিল। পরে হাতের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টে মিলল পরিচয়। দুটি পা ও দুটি হাত উদ্ধার করার বিষয়টি বায়েজিদ থানার ওসি জাহিদুল কবীর নিশ্চিত করেছেন।
পুলিশ ওই যুবকের দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
