ঢাকা: দফায় দফায় ভূমিকম্প অনুভূত হচ্ছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তৃতীয় দফা ভূমিকম্প অনুভূত হলো।

আজ, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে আবারো কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ৪.৬।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, এটি মৃদু ভূমিকম্প এবং এর উৎপত্তি হয়েছে ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতে সিকিমে।

উল্লেখযোগ্য যে, ফেব্রুয়ারির শুরুর দিকে বারেবারে কেঁপেছে সিকিম। রাজ্যের একাধিক জায়গায় অনেকবার কম্পন অনুভূত হয়েছে।

জানা যাচ্ছে প্রায় ৩৯ বার কেঁপে উঠেছে সিকিম। রিখটার স্কেলে মাত্রা কখনও ছিলো ৩, কখনও ৪। স্বাভাবিকভাবেই আতঙ্কে জনগণ‌।

পরপর এতবার কম্পন খুব বেশি দেখা যায়নি এর আগে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *