ঢাকা: ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না।
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ইসি আর একটু সহায়তা করে দিলো না?
ভোটকেন্দ্রে মোবাইলের অনুমতি দিলে যারা নকল সিল বানিয়ে ইতিমধ্যে ধরা পড়েছে সেই দল তথা জামায়াতের এ ধরনের কাজ সম্পাদন সহজে হবেনা,যারা বিভিন্ন অনিয়ম করতে চায় ওঁৎ পেতে আছে মোবাইল নিলে তাদের কাজ কঠিন হবে বলেই কি এ ধরনের নিয়ম জারি?

মূলত এটা নির্বাচনের স্বচ্ছতার জন্য ভয়ংকর। এখানে আইন নয়, ক্ষমতা কাজ করছে। নির্বাচন শুধু ভোটের নামে, বিশ্বাসের জায়গায় ভেঙে পড়েছে।
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম হবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সই করা এ সংক্রান্ত এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।
এই চিঠি বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামি ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিম্নে বর্ণিত ব্যক্তিগণ ব্যতিত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ (চারশত) গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না মর্মে মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার; ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ; এবং ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি এর ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ এপ্লিকেশন ব্যবহারকারী ০২ (দুই) জন আনসার সদস্য মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে।
