ঢাকা: সাংবাদিকদের জন্য ছুটি পাঁচ দিন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গণ মাধ্যমকর্মীদের জন্য ৫ দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
এদিন, মঙ্গলবার তথা ১০ মার্চ এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১৯-২৩ মার্চ ঈদুল ফিতরের ছুটি পালিত হবে।
ফলে ২০-২৪ মার্চ ২০২৬ পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

এর আগে, রবিবার তথা ৮ মার্চ সরকারি ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ ২০২৬ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
ছুটির দিন দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
ফলে কর্মকর্তা ও কর্মচারীরা শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটির সুযোগ পাচ্ছেন।
