ঢাকা: বৃহস্পতিবার তথা ১৯ মার্চ সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
ফলে এবার ৩০ রোজা পূর্ণ হয়ে পরশু তথা শনিবার, ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ বৃহস্পতিবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঈদের তারিখ নির্ধারণের জন্য সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সভা শেষে ধর্মমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বিধায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে শুক্রবার। ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।
