চট্টগ্রাম: ধর্ষণ, নারী নির্যাতন, পুরুষতান্ত্রিকতা এইসব সমাজের ক্যান্সার। তবে এই অপরাধগুলো বন্ধ করার কোনো প্রচেষ্টা আর এখন দেখা যায় না। সরকার তো উদ্যোগী না-ই। বরং প্রত্যেক সরকারই নিজেদের ক্ষমতা নিয়ে ব্যস্ত থাকে।
এবার ১৭ বছরের এক কিশোরীকে ৭০ বছরের বৃদ্ধ ধর্ষণ করার অভিযোগ উঠেছে!
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) অভিযুক্ত মো. নুরুল ইসলামকে (৭০) গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গিয়েছে, গত বছরের ৪ অক্টোবর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ঐ কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে ধর্ষক মো. নুরুল ইসলাম। ১৫ ডিসেম্বর রাতেও কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
এবং ধর্ষণ করে মেয়েটিকে গর্ভবতী করে ফেলে। ইতিমধ্যে সে পাঁচ মাসের গর্ভবতী।
মঙ্গলবার (৭ এপ্রিল) কিশোরী শারীরিকভাবে অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানান, কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
পুলিশ জানায়, এ ঘটনায় মঙ্গলবার কিশোরীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা (নং-৭) দায়ের করা হয়।
মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি মো. নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
কিশোরীর কী ব্যবস্থা হবে, বা বিস্তারিত সেসব কিছুই জানা যায়নি এখনো।
