চট্টগ্রাম: সহিংসতার চিত্র গোটা দেশজুড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ।
চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় অবস্থিত আবুল খায়ের গ্রুপের স্টারশিপ ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার নাগাদ।
ফায়ার সার্ভিসের পৌনে প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এতবড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটলো তার কারণ এখনো জানানো হয়নি।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর বলেন, ‘অগ্নিকাণ্ডে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি’।
