ঢাকা: গ্যাস পাইপলাইন লিকেজ হচ্ছে অহরহ।

রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজন গর্ভবতীও আছেন।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে উত্তরার ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোড মেম্বার বাড়ির পাশে আবুল কালামের মালিকানাধীন একটি ভবনের দ্বিতীয় তলায়।

জানা গিয়েছে, যারা দগ্ধ হয়েছেন তাঁদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন- মোটরসাইকেল রাইডার রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই দুবাই প্রবাসী এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), ভাগনি আয়েশা (১৯) এবং আরেক স্বজন রুবেল (৩৫)।

ধারণা করা হচ্ছে, রাতে গ্যাসের পাইপ থেকে লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে ছিল এবং ভোরে আগুন জ্বালাতেই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *