নেত্রকোনা: শুরু হয়ে গেছে ডিজাইন। ১২ তারিখ ভোট- আর তার আগে ভোটকেন্দ্রে কিনা আগুন!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে নেত্রকোনা সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই নাশকতা চালায় দুর্বৃত্তরা।
এই তো ঐতিহাসিক উৎসবমুখর নির্বাচন। উপদেষ্টাদের বড় বড় ভাষণে ছয়লাপ দেশ।
স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, রাত ২টা থেকে আড়াইটার মধ্যে দুর্বৃত্তরা বিদ্যালয়ের পুরাতন ভবনের একটি কক্ষের জানালার গ্রিল দিয়ে ভেতরে আগুন ধরিয়ে দেয়। ওই ভবনটিতে মোট চারটি বুথ করার কথা ছিল।
আগুনের শিখা দেখে স্থানীয়রা নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়েছে কক্ষের দুটি বেঞ্চ, ফ্যান ও লাইটসহ আরো কিছু আসবাবপত্র।
নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
