চট্টগ্রাম: নির্বাচন পরবর্তী সহিংসতা শুরু হয়ে গিয়েছে। আগুন লীলা চলছেই।

এবার চট্টগ্রাম নগরের মাদারবাড়ি এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনায় প্রায় ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের কন্ট্রোল রুম জানায়, বিকেল ৩টায় আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ইউনিট পাঠানো হয়।

আগুন কীভাবে লেগেছে, কে লাগিয়েছে সে তথ্য এখনো জানানো হয়নি।

এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জে।

দফায় দফায় হামলা-ভাঙচুর, মহেশপুরে প্রেস ক্লাবে হামলা ও ভাঙচুর এবং সদরে দোকানপাটে হামলা হয়।

পটুয়াখালীর বাউফলে বিএনপি কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট হয়েছে। এ ছাড়া আরও কয়েক জেলায় হামলা-সংঘর্ষের খবর পাওয়া গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *