ঝালকাঠি: ঝালকাঠি পৌরসভার শ্মশানঘাট এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১৬টি ঘর।
স্থানীয় জনগণ ও ফায়ারসার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ঝালকাঠি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থলে কেবল শোনা যাচ্ছে আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়া মানুষের আর্তনাদ।
সোমবার দুপুরের দিকে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, আগুনের আগেই তাদের বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের আসবাবপত্র, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এবং এই ভুক্তভোগী পরিবারগুলোকে রাতে খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিক ধারণা থেকে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে আদৌ তাই, নাকি আগুন লাগানো হয়েছে এই বিষয়ে এখনো কোনো সঠিক তথ্য নেই।
ঘটনার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানা গেলো। তদন্ত চললেই কি, না চললেই কি!? এই দেশে বিচার নেই। বিচারের আশা করা বৃথা।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জানান, খবর পাওয়া মাত্রই জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের তালিকা করেছেন। প্রত্যেক পরিবারকে ৭,৫০০ টাকা, ৩০ কেজি চাল ও ২টি কম্বল প্রদান করা হয়েছে। বরাদ্ধ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা হবে।
