ঢাকা: গ্যাস লিকেজের ঘটনা প্রায় ঘটছে দেশে। এবার রাজধানী পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া পড়েছে।
যারা দগ্ধ হয়েছেন, তাঁরা হলেন, মোক্তার বেপারী (৫৫), মোছা. সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)। জাতীয় বার্ন ইনস্টিটিউটে তাদের ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তি করা হয়।
মো. সেলিমের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা যায় । চিকিৎসক জানান, তাদের তিনজনেরই অবস্থা আশঙ্কজনক।
