ফরিদপুর: নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতা!
ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে।
জানা যাচ্ছে, ক্যাম্পটি সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় মাগুরা-ঢাকা মহাসড়কের তেঁতুলতলা বাসস্ট্যান্ডসংলগ্ন স্থানে অবস্থিত।
কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদের উদ্যোগে স্থাপিত ক্যাম্পে আগুনে নির্বাচনী ব্যানার, টেবিল, ডেকোরেটরের কিছু কাপড় পুড়ে যায়।
ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, নির্বাচনী পরিবেশ অশান্ত করার জন্যে পরিকল্পিতভাবে এগুলো করা হয়েছে।
